২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:২০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অন্যতম সমন্বয়ক নাহিদের ঘোষনা
১ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৪
১ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ঢল/ছবি সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবী শেষ পর্যন্ত চুড়ান্ত পর্যায়ে পৌছেছে। এবার তারা রাজনৈতিক দলের মতই  ডাক দিয়েছে এক দফার। এর আগে ছিল তাদের ৯ দফা দাবী। কিন্তু শনিবারের বিক্ষোভ সমাবেশ থেকে ৯ দফা থেকে ঘোষনা দিয়েছে এক দফা আন্দোলনের। এর কারন হিসেবে নির্ধারিত সময় ৯ দফা দাবী পূরন না হওয়ায় এই এক দফা দাবীর কথাও বলা হয়। আর ওই এক দফা হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ।

একই সঙ্গেসবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে।


শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ও দাবী ঘোষণা করেন।


নাহিদ বলেন, এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে।

শেয়ার করুন