২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:২৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা


আ.লীগের বিজয়ের অনুষ্ঠানে বক্তারা
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২২
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে বক্তব্য রাখছেন ডা. মোহাম্মদ আলী মানিক


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আওয়ামী লীগের বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশে এবং প্রবাসে সরকারবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমাদের প্রতিহত করতে হবে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোহাম্মদ আলী মানিক। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ, লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. সোলায়মান আলী, সদস্য জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল মাওলা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, সহ-সভাপতি মাসুদ সিরাজী, দফতর সম্পাদক দুলাল ভুইয়া, উপ-প্রচার সম্পাদক শেখ শফিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি এমএ মুহিত, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, ইমরুল কায়েছ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছা সেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, যুগ্ম সম্পাদক এইচএম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সভাপতি জেডএ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। তারা বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি জামাত দেশে এবং প্রবাসে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

শেয়ার করুন