২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:১৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


বিএনপির উপজেলা নির্বাচন প্রসঙ্গ
ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২৪
ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার


ভুল স্বীকার করে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরিপ্রেক্ষিত মেহেরপুরের এক নেতার (মোসা: রোমানা আহমেদ) বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রোববার দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত (উপজেলা নির্বাচনে অংশ না নেওয়া) অগ্রাহ্য করে প্রার্থী হওয়ায় দুইদিনে ৭৬ জনকে বহিস্কার করেছে বিএনপি। মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য মোহা: রোমানা আহমেদ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ার‌্ম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

গত ২৬ এপ্রিল বিএনপির পক্ষ থেকে ৭৩ জনের বহিস্কারের তালিকায় তার নাম ছিলো। বহিস্কারের চিঠি পাওয়ার পরে রুমানা স্থানীয় পর্যায়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়।

দলের সহ-দফতার সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমানা আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

উপজেলা নির্বাচন অংশ নেওয়া নিয়ে সারাদেশে বিএনপির মাঠ পর্যায়ের ৭৬জন নেতার বিরুদ্ধে বহিস্কারের পর এই প্রথম একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো।



শেয়ার করুন