০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন নরেন্দ্র মোদি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন নরেন্দ্র মোদি খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি


বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১ ডিসেম্বর নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক পোস্টে নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেন-বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা। 

পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেন, সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত, তা যেভাবেই হোক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত চারদিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন