০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৬:২৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


নিউইয়র্ক ফ্যাশন উইকে তিন প্রবাসী বাংলাদেশি মডেল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
নিউইয়র্ক ফ্যাশন উইকে তিন প্রবাসী বাংলাদেশি মডেল ফ্যাশন উইক র‌্যাম্পে তিন প্রবাসী বাংলাদেশি


নিউইয়র্ক ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাম্পে হেঁটেছেন তিন প্রবাসী বাংলাদেশি মডেল। এরা হলেন মাহমুদা ইয়াসমীন, জেরিন সাদিয়া সোহা ও নুসরাত তিশাম। তাদের অংশগ্রহণ প্রশংসা কুড়িয়েছেন ফ্যাশন সংশ্লিষ্টদের কাছে। ম্যানহাটানের একটি গির্জায় আয়োজিত শোতে এদিন আমেরিকান দর্শনার্থীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি দর্শকও ফ্যাশন শো উপভোগ করেন। এদিন বিভিন্ন ডিজাইনারদের পোশাকে বিভিন্ন গ্রুপে হেঁটেছেন আরো অর্ধশতাধিক মডেল। তবে প্রবাসী তিন বাংলাদেশি ‘ নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও তাদের উপস্থাপনায় বাংলাদেশের পোশাক শিল্প-সংস্কৃতি ছিলো অনুপস্থিত। যা উপস্থিত বাংলাদেশি দর্শককে হতাশ করেছে। পাশাপাশি তাদের উপস্থিতি বিদেশি দর্শকদের মুগ্ধ করে।

মাহমুদা ইয়াসমীন তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এরই মধ্যে তিনি নজর কেড়েছেন মূলধারার বিভিন্ন ডিজাইনারের। এবার নিয়ে তিনবার তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হেঁটেছেন। নিউইয়র্কের সুপরিচিত মডেল ও অভিনেত্রী নুসরাত তিশাম প্রথমবারের মতো হাঁটলেন নিউইয়র্ক ফ্যাশন উইকে। বর্তমানে তিনি নিউজার্সীতে বসবাস করছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপক‚লীয় ক্যালিফোর্নিয়া রাজ্যের হলিউডখ্যাত লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক ফ্যাশন উইকে যোগ দেন মডেল জেরিন সাদিয়া সোহা। তিনিও এবার প্রথমবারের মতো ফ্যাশন দুনিয়ার বড় এ আসরের র‌্যাম্পে হাঁটলেন।

নিউইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি আয়োজক ছিলেন সাউন্ড পেস ইন্টারন্যাশনালের কর্তধার ওমর চৌধুরী। এই শো সম্পর্কে তার প্রতিক্রিয়ায় জানান, এবার দু’জন নতুন প্রবাসী বাংলাদেশি মডেলকে নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে তিনি দেশি-প্রবাসী আরো মডেলকে এই আয়োজনে সম্পৃক্ত করতে চান।

শেয়ার করুন