১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


বিধিলিপি
সুলতানা রিজিয়া
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
বিধিলিপি


শহর তুমি স্বার্থপর

শ্রম খেয়েছো সস্তা দরে,

সব হারিয়ে নিঃস্ব যারা

বসত তাদের নিচ্ছো কেড়ে।


সাবলেটে কিম্বা গাদাগাদি

অট্টালিকার আশপাশে,

টিনশেডের চৌকি-খাটে

ফিরতো শুধু  ঘুমের আশে।


স্বল্পমূল্যের আসন-বসন

পেট পকেটের করুণ দশা,

ঘাম ঝরিয়ে সদাইপাতি

রাত্রিযাপন সঙ্গী মশা।


গৈ-গেরামে রক্তের টান

কায়িকশ্রমে থাকতো ভুলে,

মাসান্তে সঞ্চয়ের হিসাব

জমিয়ে রাখতো বাঁচার মূলে।


বিধিলিপির ভাগ্যচক্রে

কেউবা রাজা কিম্বা প্রজা

শিাদীা জ্ঞান-গরিমা

খোদার কাছে হিসাব সোজা।


শেয়ার করুন