০৮ জুন ২০২৬, সোমবার, ০১:১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি ছড়া
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি ছড়া


বাংলা শুভ নববর্ষ


দিকে দিকে হাসি-খুশি

শুভ নববর্ষ

পাখি ডাকে, ফুল ফোটে

কী যে ওই হর্ষ।


নাচ গান মেলা জমে

ফুর্তি কত বয়

খোকা-খুকু ঘোরে মেলা

নেই দুঃখ ভয়।


বাজে বাঁশি কত খুশি

খায় মোয়া সুখে

নববর্ষে ধুমধাম

হাসি মুখে মুখে।


ঢোল বাজে কোলাহল

ছন্দে ছন্দে প্রাণ

ছড়ায় যে হাওয়ায়

ফুলে ফুলে ঘ্রাণ।


আনন্দের বাণ রাঙা

দেশজুড়ে আজ

বাংলা শুভ নববর্ষ

চারদিকে সাজ।


রঙে রঙে ঝকঝকে

দেশ সাজে রাঙা

সবুজের শোভা রূপ

আহা! মন চাঙা।


২. বোশেখ রাঙা দিন


সবুজ ঘাস সবুজ রাঙা

নতুন সাজে দেশ

স্বপ্নটা আঁকে কিষাণ আঁকে

আছে তো গ্রামে বেশ।


আমের বনে আমের মেলা

মধুর কত ঘ্রাণ

অথৈ সুখে ছুটছে খোকা

সুখে যে ভরে প্রাণ।


বৃষ্টির দিনে ঝড়ের দিনে

তালপাখাটা হাতে

অতীত ভুলে দুঃখটা ভুলে

বেশতো সুখে মাতে।


রঙিন লাগে কতই খুশি

পিঠা-পুলি যে খায়

ইলিশ স্বাদ ভীষণ স্বাদ

অথৈ সুখ পায়।


সাজছে বাড়ি নতুন সাজে

বোশেখ রাঙা দিন

পান্তার স্বাদ মজার স্বাদ

ধিন তা ধিনা ধিন।


শেয়ার করুন