৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৬:০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


‘মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষনে’ খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৩
‘মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষনে’ খালেদা জিয়া


এভারকেয়ার হাসপাতালে ‘মেডিকেল বোর্ডের নিবিড পর্যবেক্ষনে’ আছেন খালেদা জিয়া।  আজ সোমবার দুপুরে মুঠোফোনে বিএনপি চেয়ারপারসনের ব্যাক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘‘ ম্যাডামকে নিবিড় অবজারভেশনে আছেন। ডাক্তাররা, মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন দুই-তিনবার দেখছেন, প্রয়োজনমতো পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন এবং সেই অনুযায়ী যেসব ব্যবস্থা নেয়া দরকার সেগুলো নিচ্ছেন।”

গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন আছেন সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিতসা কার্য্ক্রম তদারকি করছেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়েদা রহমান সবসময় চিকিতসদের সাথে যোগাযোগ রাখছেন এবং মনিটরিং করছেন।

বোর্ডের একাধিক চিকিতসকের সাথে আলাপ করে জানা গেছে, দীর্ঘদিন চিকিতসাধীন থাকলে শারীরিক অবস্থান উন্নতি একেবারে ‘স্লু’। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সার্বক্ষনিক তারা তাকে মনিটরিংয়ে রাখছেন।

ইতিমধ্যে একাধিকবার হাসপাতাল মেডিকেল বোর্ড জানিয়ে খালেদা জিয়ার যেসব জটিলতা রয়েছে তার চিকিতসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে বিদেশে লিভার ট্রান্সপারেন্টে সুবিধা সম্বলিত আধুনিক মাল্টিপারপাস এডভান্স সেন্টারে দ্রুত পাঠানো জরুরী।

এসব সুপারিশের পর সরকারের মন্ত্রীরা তা নাকচ করে দিয়েছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, লিভারসহ নানা জটিলতায় ভোগছেন।

শেয়ার করুন