০৮ জুন ২০২৬, সোমবার, ১১:৩০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির লেবার ডেতে আলোচনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির লেবার ডেতে আলোচনা জাতীয় পার্টির সভায় নেতৃবৃন্দ


গত ৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি লেবার ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমান। বিশেষ অতিথি জাতীয় পার্টির সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি ফেরদৌস আলম ভূইয়া, সদস্য হাজী আবুল খায়ের, সদস্য ওয়াজেদ আলী, সদস্য সাইফুল ইসলাম, সদস্য মনির আহমেদ।

আমেরিকায় শ্রমিকদের অবদানের প্রতি সম্মাননা প্রদানের উদ্দেশ্যে প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে উদযাপন করা হয়। সেই দিন শ্রমিক আন্দোলনের সূচনা হয়। তারই প্রেক্ষিতে কংগ্রেস ১৮৯৪ সালের এই দিনে ফেডারেল হলিডে ঘোষণা করে। এ ছাড়াও লেবার ডে’র নানাভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়। প্রথমত অনেকেই লেবার ডেকে সামারের শেষ দিন মনে করেন। যদিও তা ঠিক নয়। মনে করার করণ লেবার ডেতে সকল সরকারী অফিস, আদালত এবং স্কুল কলেজ বন্ধ থাকে। কারণ স্কুল কলেজ লেবার ডে এর পর স্কুলে যায় এবং সামারের মত কোন পরিকল্পনা করা হয় না। লেবার ডে শ্রমিকের দাবি আদায়ের জন্য জীবন সংগ্রাম করে। রক্ত দিয়ে দাবি আদায় করেন। আজ বাংলাদেশে সাধারণ শ্রমিক সেইভাবে কোন কাজের পারিশ্রমিক পাচ্ছে না। মালিক পক্ষ কোন দিনে শ্রমিকের সেই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে না।

শেয়ার করুন