৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৩৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিএনপি নির্বাচনে গেলে আমি অংশ নেবো : মেজর হাফিজ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
বিএনপি নির্বাচনে গেলে আমি অংশ নেবো : মেজর হাফিজ বিএনপি নেতা মেজর হাফিজ


বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের নেতৃত্বে নতুন দল করা এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে খোলামেলা কথা বলেছেন গণমাধ্যমে। এতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়ার উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেবো। তবে তিনি জানান, আমি শারীরিকভাবে অসুস্থ। রাজনীতি নিয়ে কোনো চিন্তা-ভাবনা এই মুহূর্তে করছি না।

জানা গেঝে ‘দল ছাড়া এবং আগামী নির্বাচনে অংশ নিতে পারেন- এরকম নানা জল্পনা-কল্পনার মধ্যেই বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আরো জানালেন, ‘তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন’। আর বলেন, আমি রাজনৈতিক পরিস্থিতি দেখতেছি। আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়ার উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেবো।

আপনি নতুন দল করছেন, নির্বাচনে অংশ নেবেন বলে সরকারের মন্ত্রীরা দাবি করছেন এব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি-গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি-এই টুকুই আপনি লিখুন। এর বেশি কিছু এখন বলব না।

জানা গেছে, ৭৯ বছর বয়েসী হাফিজ উদ্দিন আহমেদ গত দুই মাস আগে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালেও ভর্তি ছিলেন। তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আমি সিএমএইচ ছিলাম। এরপর একবার সিঙ্গাপুরে গেছি চিকিৎসার জন্যে।  এখন শরীরটা ভালো যাচ্ছে। সেজন্য আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবে। ভিসার জন্য এপ্লাই করব।

একাত্তরেরে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ‘জেড’ ফোর্সে ছিলেন। যুদ্ধে সাহসিকতার জন্যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের বীর বিক্রম খেতাব পান। সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন। হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে খালেদা জিয়া সরকার গঠন করলে তিনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি। সরকারের দমননীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাগারও যেতে হয়েছে তাকে।

দলীয় সিদ্ধান্তের বাইরে এক কর্মসূচিতে অংশ নেওয়ায় ২০২০ সালে দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে কারণদশানো নোটিশ দিয়েছিলো। মেজর হাফিজ উদ্দিন ফুটবলে ব্যাপক পরিচিতি একটি নাম। তিনি জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার হিসেবে দীর্ঘদিন খেলেছেন।

শেয়ার করুন