৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:১৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সংসদ সদস্য হতে চান সাকিব, চেষ্টায় আ. লীগ থেকে মনোনয়ন লাভের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৩
সংসদ সদস্য হতে চান সাকিব, চেষ্টায় আ. লীগ থেকে মনোনয়ন লাভের


রাজনীতিতে আসছেন সাকিব এ গুঞ্জন ২০১৮ সন থেকেই। সেবার অনেক চেষ্টাও করেও সফল হননি। শোনা গিয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন। কিন্তু পাননি। এবার ঠিকই মনোনয়ন পত্র কিনেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের। একটি নয়, তিনটি মনোনয়ন ক্রয় করা হয়েছে তার পক্ষ থেকে, আজ শনিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে।


যদিও যুক্তরাষ্ট্রে রয়েছেন এখন সাকিব। তবে শীগ্রই ফিরছেন। এরপর জমা দেবেন মনোনয়ন পত্র। তবে এর আগে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে কোন আসনে তিনি মনোনয়ন চাইবেন সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন।


জানা গেছে তিন মনোনয়ন পত্রের মধ্যে রয়েছে ঢাকা- ১০, মাগুরা ১ ও মাগুরা ২। সাকিব যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সেই মাগুরা ১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান শেখর, মাগুরা ২ আসনের সংসদ সদস্য সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।
উল্লেখ্য, আজ শনিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি চলবে ১৯ নভেম্বরও।

শেয়ার করুন