১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা তিনটি মামলাই খারিজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে করা তিনটি মামলাই খারিজ সাংবাদিক ইলিয়াস হোসেন


যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে জ্যাকব-নীরার করা তিনটি মামলাই খারিজ করে দিয়েছেন মাননীয় আদালত। জানা যায়, গত ১৩ মে সোমবার নিউ ইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে তিনটি মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন। রায়ে বলা হয়, ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। গেল ফেব্রয়ারি মাসে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অনলাইন এক্টিভিস্ট সাব্বিরুল তালুকদার ওরফে জ্যাকব মিল্টন ও মনাক্কা খাতুন ওরফে নীরু এস নীরা মোট তিনটি মামলা দায়ের করেন।

পুলিশের কাছে করা মামলার এসব বিবরণে বলা হয়, ইলিয়াস হোসাইন টেলিফোনে সাব্বিরুল ও মনাক্কাকে হত্যা-ধর্ষণ এবং বোমা মেরে বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি দেন। কিন্তু ইলিয়াস হোসাইনের কল লিস্টের সাথে বাদীদের বর্ণনা না মেলায় আদালত মামলাগুলো খারিজ করে দেন। সেই সাথে আদালত বাদীদের সুরক্ষার আদেশটিও (অর্ডার অব প্রোটেকশন) বাতিল করে দেন।

শেয়ার করুন