২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৬:৪১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘স্থায়ী পেস মেকার’ বসানো হয়েছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২৪
খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘স্থায়ী পেস মেকার’ বসানো হয়েছে


এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘স্থায়ী পেস মেকার’ বসানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন রোববার রাত সাড়ে ৮টায় একথা জানান।

তিনি বলেন, ‘‘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আজকে বিকাল ৪টায় ম্যাডামের হার্টে পারমেনেন্ট পেস মেকার বসানো হয়েছে।”

‘‘ এই পেস মেকার বসানোর পরবর্তি আগামী ৭২ ঘন্টা উনাকে(খালেদা জিয়া) সিসিইউতে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। পরবর্তিতে উনার চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড পরবর্তি সিদ্ধান্ত গ্রহন করবে।”

এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিসক দল সাবেক প্রধানমন্ত্রীর পেস মেকার স্থাপনে কাজ করেছেন।

এই টিমের অন্য চিকিসকরা হলেন, ডা. আতাহার আলী খান, ডা. শামস মনোয়ার, ডা. রেজা, ডা. লুৎফুল আজিজ, ডা. জাফর ইকবাল, ডা. নিয়াজ প্রমূখরা রয়েছেন।

দুপুরের দিকে খালেদা জিয়ার হৃদপিন্ডে পেস মেকার বসানোর কাজ শুরু করে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ  চিকিৎসক টিম।

শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠকের পর হৃদযন্ত্রে পেস মেকার বসানোর সিদ্ধান্ত নেয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।



শেয়ার করুন