৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৭:৪৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


ক্রিকেটে অবসান হলো দীর্ঘ এক পাপন যুগের
পাপন ছাড়লেন বিসিবি সভাপতি পদ নতুন সভাপতি ফারুক আহমেদ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
পাপন ছাড়লেন বিসিবি সভাপতি পদ নতুন সভাপতি ফারুক আহমেদ ফারুখ আহমেদ/ফাইল ছবি


বিসিবি’র নতুন বস জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। একই সঙ্গে পালন করেছেন তিনি প্রধান নির্বাচকের দ্বায়িত্বও।

অপরদিকে এর আগে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। অবশ্য পাপন প্রকাশ্যে এসে ওই পদত্যাগ করেননি। বিগত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বায়িত্ব পালন করছিলেন  এক যুগের পুরানো পদ বিসিবি সভাপতি হিসেবে। এমপি ও মন্ত্রীত্ব আগেই গেছে ছাত্রজনতা অভ্যুত্থানে।

এবার বিসিবি সভাপতি পদও ছাড়তে বাধ্য হয়েছেন। ইমেইলে পদত্যাগ পত্র পাঠিয়েছেন নাজমুল হাসান পাপন। বিষয়টা ক্রীড়া মন্ত্রনালয় থেকে নিশ্চিত হওয়া গেছে। তার স্থানে নতুন সভাপতির দ্বায়িত্ব দেয়া হয়েছে বিসিবি’র সাবেক নির্বাচক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে।


বুধবার বিসিবির নতুন সভাপতি করার ঘোষনা দেয়া হয়।


শেয়ার করুন