০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০২:১৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি সরকারের অভ্যন্তরে কী দৃষ্টিভঙ্গির বিরোধ বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা


৮ জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
৮ জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি


আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি করেছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পর পরিপত্রে জারি করে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করা হলো।

বাতিল করা দিবসগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ মার্চ,  ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

শেয়ার করুন