০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৬:৪০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


‘দেশমাতা ফাউন্ডেশন’ এর শিক্ষা ভাতা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৪
‘দেশমাতা ফাউন্ডেশন’ এর শিক্ষা ভাতা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে পতিত স্বৈরাচারের আমলে ‘গুম-পরিবারগুলোর’ মধ্য থেকে বেছে নেওয়া ৩০টি গুম-পরিবারের ছেলে-মেয়েদের নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ প্রদান করে থাকে ‘দেশমাতা ফাউন্ডেশন’।

বিভিন্ন এনজিও ও আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশপাশি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী গণআন্দোলনে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার টানা তিন-মেয়াদের সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হন।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার  রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সাথে সময় কাটিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ সময় তার সঙ্গে ছিলেন ।

ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসব পরিবারের শিশু সদস্যদের সাথেও তিনি কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম’র সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুমপরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে যান এবং তাদের সাথে বসে দুপুরের খাবার খান।

এ ছাড়াও ব্যারিস্টার আবু সায়েম স্বজন হারানো ছোট্ট শিশুদের হাতে নানা উপহারসামগ্রী তুলে দেন।

শেয়ার করুন