০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:০০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


প্রফেসর ইউনূসের পোপ ফ্রান্সিসের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
প্রফেসর ইউনূসের পোপ ফ্রান্সিসের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন


পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেছেন।

প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স বাসিলিকায় প্রবেশ করলে ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। বাসিলিকায় পোপের মরদেহ শায়িত রাখা হয়।

অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের কফিনের সামনে নীরবতা পালন করে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সাথে দুই ঘণ্টা ধরে চলা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরুর আগে এবং পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, যাদের মধ্যে ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিশিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স ও প্রিন্সেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

শেয়ার করুন