২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:১৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মিশেল ব্যাচলেটের বাংলাদেশ সফর প্রসঙ্গ
সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করেছেন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করেছেন: মির্জা ফখরুল


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের বক্তব্য নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, মিশেল ব্যাচলেট তার বাংলাদেশ সফরে সরকারের মন্ত্রী, নাগরিক সমাজ ও সাংবাদিকদের কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি সংবাদ সম্মেলন করেও গুমের ঘটনায় একটি সুষ্ঠু ও স্বাধীন তদন্ত কমিশনের কথা বলেছেন। কিন্তু এ নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন। 

এতে করে বাধ্য হয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের মন্ত্রীরা গণমাধ্যমে যা বলেছেন, তা সত্য নয়। 

জাতীয় প্রেসক্লাবে বুধবার বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় মির্জা ফখরুল ওই কথা বলেন। তিনি বলেন,‘গুমের ঘটনা অস্বীকার করে লাভ হবে না। তদন্ত করে ব্যবস্থা নিন। গণমাধ্যমে এসেছে, ‘আয়নাঘর’ নামে এক ঘর আছে। সেই ঘরে লোকজনকে তুলে নেওয়া হয়। গতকালও (মঙ্গলবার) একজন ফিরে এসেছেন। কিন্তু ভয়ে মুখ খুলছেন না।’

তিনি বলেন, ‘এই গণতন্ত্রের সংগ্রামে, ফ্যাসিবাদকে সরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা সবাইকে সহযোদ্ধা হিসেবে পেতে চাই। আমরা অতীতে সংগ্রাম করেছি, জেলে গেছি, গুম হয়েছি, কিন্তু সে পথ থেকে কখনো সরে আসিনি।’


শেয়ার করুন