৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৫৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শিহরিত চুম্বন
হোসাইন মোহাম্মদ মাসুম
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
শিহরিত চুম্বন



রূপসী সুন্দরী তুমি কাস এইটে পড়তে

অলৌকিকভাবে বারান্দায় দেখা

নামটা জানা হয়নি!

বহু প্রতীার পর ঘুরেফিরে এলাকার গলিতে 

মিরাক্কেলভাবে তোমার সাথে পরিচয়

তুমি পরেছিলে হাতে চুড়ি

ঠোঁটে লাল টকটকে লিপস্টিক

মাথায় ওড়না মোড়ানো

এক অপ্সরী তুমি!

তারপর থেকে বহু পথ বহু সময় অতিবাহিত হয়েছে

অনেক কিছু হারিয়ে গেছে সময়ের অতিবাহিতায়

হারাইনি শুধু তোমার সেই লাল টুকটুকে ঠোঁট

আমার কাছে ছিল যা এক জ্বলন্ত সূর্য কিরণের আলো

সূর্য তো আলো দেয়

তোমার ঠোঁট আজও শিহরণ জাগায় স্মৃতির পাতায়

তুমি কি জানো?

তোমার মায়াবি চাহনি ছিল ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাক

হঠকারিতায় দেখা হয়েছিল কেশর কালো চুল

সেদিন স্পর্শও হয়েছিল দু’জনার

বুঝতে দেরি হলো না-

তুমি এক জ্বলন্ত আগ্নেয়গিরি

যা আমাকে ভষ্ম করেছে

এখনও আমায় ভাবায়

তুমি স্বপ্নে ছিলে, এখনও আছো 

স্পর্শে শিহরিত করেছো এই দেহ-মন

সবই স্মৃতি!

তুমি আজ দূর দেশের এক আলোকিত তারা

দূর দেশের বাসিন্দা তুমি

তাইতো আজও আমি রাত্রি হলে তারাদের মাঝে তোমাকে খুঁজে বেড়াই

এখনও পেতে চাই সেই শিহরিত স্পর্শ

লাল গোলাপের মতো ঠোঁটের চুম্বন

তুমি কি আবার আসবে?


শেয়ার করুন