২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০২:০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


পৃথিবীটা শান্ত হবে
সুজন দাশ
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
পৃথিবীটা শান্ত হবে


পৃথিবীটা শান্ত হবে এই আশাতে থাকি,

মিটবে ক্ষুধা দরিদ্রতা-স্বপ্ন চোখে আঁকি।

মানবতার উন্নয়নে,

ছুটবে সকল জনগণে!

সততাকে ঊর্ধ্বে তুলে লোভ-লালসা রাখি।


ন্যায় ও নীতির মহান পাঠে গড়বে তুলে জাতি,

হিংসা ক্রোধে বর্বরতায় উঠবে না আর মাতি!

মহত্ত¡কে ধরবে তুলে,

বলবে কথা প্রাণটি খুলে!

কথায় কথায় লাভ ও লোভে উঠবে না কেউ তাতি।


শিা সেবা চিকিৎসাতে আগায় যদি সবে,

ঐক্যটারে সবার আগে ঊর্ধ্বে নিতে হবে।

নীতির পাঠে জাগবে শিশু,

প্রীতিই হবে প্রধান ইস্যু!

পলিটিক্যাল নোংরামিটা ভুলতে হবে তবে।

শেয়ার করুন