০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


সানম্যান এক্সপ্রেসের সাথে পূবালী ব্যাংকের পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৩
সানম্যান এক্সপ্রেসের সাথে পূবালী ব্যাংকের পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট


মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে পুরোনো অর্থপ্রেরণকারী এবং গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেসের সাথে বাংলাদেশের পূবালী ব্যাংক লিমিটেডের রেমিট্যান্স পাঠানো চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। পূবালী ব্যাংকের জিএম এবং হেড অব দ্যা ইন্টারন্যাশনাল ডিভিশন নিশাত মাইসুর রহমান, সানম্যানের প্রেসিডেন্ট মাসুদ রানা তপন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে এখন থেকে সানম্যান এক্সপ্রেসের মাধ্যমে টাকা পাঠিয়ে পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে এবং তাদের ৬৪৭টি শাখা থেকে ক্যাশ পিকআপে টাকা উঠাতে পারবেন। পূবালী ব্যাংকের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে সাতদিন টাকা পাঠাতে পারবেন এবং গ্রাহকদের বেনিফিশিয়ারি এক মিনিটের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে সরকারি আড়াই শতাংশ প্রণোদনাসহ টাকা উঠাতে পারবেন।

সানম্যান এক্সপ্রেস নিউইয়র্কে ২৫ বছরের ওপরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, কানাডা এবং ওয়েস্ট আফ্রিকাতে টাকা পাঠিয়ে আসছে।

পূবালী ব্যাংক লিমিটেডসহ সানম্যান এক্সপ্রেসের বাংলাদেশের ১০টি ব্যাংকের সাথে রেমিট্যান্স পার্টনারশিপ চুক্তি রয়েছে। ব্যাংকগুলো হচ্ছে- অগ্রণী ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা অ্যাগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, সানম্যান গেøাবাল এক্সপ্রেস কমিউনিটিতে রেমিট্যান্স সেবা দেয়ার জন্য বছর ইউএস সিনেটর চালর্স এবং চাকশুমার এবং ইউএস কংগ্রেস অফিস থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন। এছাড়া সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট এবং সিইও মাসুদ রানা তপন ইয়ুথ ইন্টারপ্রেটার অব দ্যা ইয়ার হিসেবে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনক থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন।

শেয়ার করুন