১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৩:৫৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


চবি অ্যালামনাই এম এ করিমকে সংবর্ধনা দিলো
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
চবি অ্যালামনাই এম এ করিমকে সংবর্ধনা দিলো প্রধান অতিথিকে ফুলেল অভিনন্দন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এম এ করিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৪ জুন জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সভাপতি আহমেদ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ইকবালের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুল আউয়াল শামীম, জাহাঙ্গীর ডিকেন্স, বিষ্ণু গোপ, শামসুদ্দিন আজাদ, দেলোয়ার হোসেন, পরেশ সাহা, আবু তালেব চৌধুরী চান্দু, খোরশেদ খোন্দকার, মোহাম্মদ হাসান, শিবলী সাদেক, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেরদৌস খোন্দকার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কবির কিরন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোয়ারুল ইসলাম।

সভায় বক্তারা বাংলাদেশের উন্নয়ন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অগ্রগতিতে এম এ করিমের অবদানের কথা তুলে ধরেন। প্রধান অতিথি এম এ করিম অনুষ্ঠানে সবাইকে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের পক্ষ থেকে এম এ করিমকে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ এই ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন