১৮ মার্চ ২০২৬, বুধবার, ০১:২৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম স্থগিত


বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের পক্ষ থেকে এক যুক্ত বিবৃতিতে গত ৮ জুলাই এ তথ্য জানানো হয়। বিবৃততে দুই নেতা বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পরিচয়দানকারী মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা মো. রাব্বি আলমের বিরুদ্ধে সংগঠনের নিয়মশৃঙ্খলা ও ভাবমূর্তিবিরোধী বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর গত বছর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজ অবধি তিনি এর কোনো উত্তর না পাঠানোর কারণে নোটিসে উল্লেখিত শর্ত অনুযায়ী স্বতঃসিদ্ধভাবে সংগঠনের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক অবলুপ্ত এবং সেই সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হলো।’ বঙ্গবন্ধু পরিষদের দুই নেতা বলেন, ‘চার দশকের বেশি সময় ধরে দেশে ও বিদেশে সংগঠনের বিরাজমান পরিচ্ছন্ন ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে সবাইকে জানাচ্ছি, মো. রাব্বি আলম বর্তমানে কোনোভাবেই বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে যুক্ত নন এবং তার সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের নামে কোনো রকম আর্থিক লেনদেন বা সংগঠনের প্রতিনিধিত্বমূলক কোনো কর্মকান্ড না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সেই সঙ্গে আরও জানাচ্ছি, তিনি অতীতে ও সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আদালতে যেসব অভিযোগ দায়ের করেছেন বলে পত্রিকান্তরে প্রকাশ, তার কোনোটিতেই তিনি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কোনো পূর্বানুমতি বা অনুমোদন গ্রহণ করেননি। এগুলো সবই তার নিজস্ব উদ্যোগ। তাই এসব অভিযোগের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের কোনো পর্যায়েরই কোনো সম্পর্ক নেই।’

বিবৃতিতে বলা হয়, এখন থেকে বঙ্গবন্ধু পরিষদের মার্কিন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে পরিচয় না দিতে বা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধিত্ব না করতে জনাব মো. রাব্বি আলমকে নির্দেশ ও সতর্ক করা হলো।

শেয়ার করুন