২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৩৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


খোলামার্কেটেও ডলার সঙ্কট
লাফিয়ে দাম বাড়ছে ডলারের
বিশেষ প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২২
লাফিয়ে দাম বাড়ছে ডলারের


দেশের ইতিহাসে ডলারের দামে রেকর্ড গড়েছে। খোলাবাজারে ১০২ টাকাতে বিক্রি হলেও সেটাও পাওয়া যাচ্ছেনা। লাফিয়ে দাম বাড়ছে ডলারের| 

হটাৎ একের পর এক ডলারের দাম বৃদ্ধিতে অনেকেই ডলার কুক্ষিগত করে ফেলছেন কি-না এ নিয়ে সন্দেহ চলছে। ঈদের আগে খোলাবাজার থেকে ভোজ্য তেল হাওয়া হয়ে যাবার মতই এখন ডলার মার্কেট।

তবে মুদ্রাবাজারের অস্থিরতা সামাল দিতে একদিন আগেই দুইমাসে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার মান কমায় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে একবারেই ৮০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় মুল্য করা হয় ৮৭.৫০ টাকা। 

তার একদিনের মাথায় খোলাবাজারের দামবৃদ্ধি শুরু। সোমবারও ডলারের মার্কেটে বিনিময় হার ছিল ৯৭ টাকা। যা মঙ্গলবার খোলাবাজারে বেড়ে ১০২ টাকায় দাড়ায়। 

তবে পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছে, তাতে খোলামার্কেটেও ডলার সঙ্কট। পর্যাপ্ত পাওয়া যাচ্ছেনা কোথাও। এতে ধারনা করা হচ্ছে ডলারের দাম বৃদ্ধি পাবে আরোও। 

এদিকে ডলারের দাম বৃদ্ধিতে সাধারন মানুষের মধ্যে টেনশন বিরাজ করছে। কারন ডলারের দামের সঙ্গে আমদানীকৃতি মালামালের দামের বিষয় রয়েছে। সেটা আবারও বৃদ্ধি হওয়ার শঙ্কা জাগছে। এ প্রভাব কিছুদিনের মধ্যেই নিত্যপ্রয়োজনীয় বাজারেও পরতে পারে বলে মনে করা হচ্ছে। 


শেয়ার করুন