২৮ জুন ২০২৬, রবিবার, ০৪:১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মেক্সিকো পরাস্ত ০-২ গোলে
জয়ে ফিরলো আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২২
জয়ে ফিরলো আর্জেন্টিনা গোলের পর মেসি/ছবি সংগৃহীত


বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রবল প্রতিপক্ষ মেক্সিকো তারা হারিয়েছে ২-০ গোলে। ওই জয়ে লিওনেল মেসিদের দল টিকে থাকার লড়াইয়ে থাকলো। মুলত প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে যাবার পর দুশ্চিন্তায় ভর করেছিল দল ও দলের সমার্থকদের। মেক্সিকো হারিয়ে সে স্বপ্ন জিইয়ে থাকলো। 

প্রধমার্ধ গোলশুন্য ড্র থাকলেও মেক্সিকোর একটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তাদের ফরোয়ার্ডরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও একটি ফ্রী কিক আর্জেন্টিনার গোলরক্ষক অসাধারনভাবে সেভ করেন। এরপরই গোল দুটি করে আর্জেন্টিনা। যার প্রথমটি করেন মেসি। ৬৪ মিনিটে ডান পাশ থেকে ডি মারিয়ার পাস ধরে ডিবক্সের বাইরে থেকে প্লেসিং শটে মেসি তা জালে জড়ান।

শটের তীব্রতায় গোলরক্ষকের নাগালে থাকলেও তা ঠেকাতে ব্যর্থ। এরপর ৮৭ মিনিটে এনসো ফের্নান্দেস বামপ্রান্ত দিয়ে ডিবক্সে ডুকে অসাধরনভাবে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে ফেলেন। আগামী ৩০ নভেম্বর তাদের ম্যাচ পোলান্ডের বিপক্ষে।  



শেয়ার করুন