২৮ জুন ২০২৬, রবিবার, ০৫:৫৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্ক স্টেট বিএনপির মতবিনিময় সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৩
নিউইয়র্ক স্টেট বিএনপির মতবিনিময় সভা স্টেট বিএনপির সভায় নেতৃবৃন্দ


নিউইয়র্ক স্টেট বিএনপির এক মতবিনিময় সভা গত ৪ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমান সাইদের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক নাসিম আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক বদরুল হক আজাদ, যুগ্ম-সদস্য সচিব রিয়াজ আহমেদ, গোলাম হোসেন, মাহবুবুর রহমান মকুল ও আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় স্বাধীনতা দিবস উদয়াপন এবং পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল ও সাংগঠনিক কর্মকা- এবং ভবিষ্য আন্দোলন নিয়ে আলোচনা করা হয়। সভায় স্বাধীনতা দিবস পালন এবং ইফতার মাহফিল করার সর্বসম্মত সিদ্ধান্ত করা হয়। স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল ওজনপার্কের রাঁধুনী রেস্টুরেন্টে। এ ছাড়াও সভায় ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় আনোয়ার হোসেনকে স্টেট বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, এই দুটো অনুষ্ঠান আমাদের সফল এবং সার্থক করতে হবে। তিনি তাকে সর্বাত্মক সহযোগিতার জন্য সবার প্রতিরোধ জানান। তিনি আরো বলেন, পবিত্র রমজানের পরে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মামলা প্রত্যাহারে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি আরো বলেন, আমাদের সবার মনে রাখতে হবে বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে আমাদের সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন