০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৪৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


প্রকাশিত হয়েছে আহবাব চৌধুরীর তৃতীয় বই ‘মুক্ত মনের ভাবনা’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৩
প্রকাশিত হয়েছে আহবাব চৌধুরীর তৃতীয় বই ‘মুক্ত মনের ভাবনা’ আহবাব চৌধুরী খোকনের বইয়ের প্রকাশনা উৎসব


নিউইয়র্কের বিশিষ্ট লেখক ও কলামিস্ট আহবাব চৌধুরী খোকনের তৃতীয় বই ‘মুক্ত মনের ভাবনা’ এবারের ঢাকা একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি বইমেলায় অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করেন একুশের পদকপ্রাপ্ত লেখক ও সাংবাদিক পাভেল রহমান। এই সময় বইটির প্রকাশক আব্দুল মুহিতসহ অনুষ্ঠানে বেশ কয়েক জন লেখক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আহবাব চৌধুরী খোকন মূলত একজন  রাজনীতিবিদ ও সংগঠক হলেও তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত। স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখে থাকেন। আহবাব চৌধুরীর এবারের বইটি প্রকাশ করেছে সিলেটের জনপ্রিয় প্রকাশনী সংস্থা কৈতর প্রকাশন। ১২৬ পৃষ্ঠার এই বইটিতে লেখকের ৩২টি প্রবন্ধ স্থান পেয়েছে। আশা করি বইটি পাঠক মহলে সমাদৃত হবে। মুক্ত মনের ভাবনা জ্যাকসন হাইটসের মুক্তধারা স্টলে পাওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে ঢাকা উৎস প্রকাশনী সংস্থা থেকে ‘কালের ভাবনা’ ও কৈতর প্রকাশন থেকে ‘জিরো পয়েন্ট’ নামে লেখকের আরো দুটি বই প্রকাশিত হয়েছিল।

শেয়ার করুন