২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:১৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের জন্য সাহায্যের ঘোষণা দিলেন ব্লিঙ্কেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের জন্য সাহায্যের ঘোষণা দিলেন ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন লিমায় ওএএসের ৫২তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁর পেরু সফরকালে আমেরিকা মহাদেশের অভিবাসন প্রত্যাশী এবং শরণার্থীদের জন্য নতুন মানবিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন। ব্লিঙ্কেন আঞ্চলিক সফরে কলম্বিয়া এবং চিলি হয়ে এখন পেরুর রাজধানী লিমায় রয়েছেন। সেখানে তিনি অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) জেনারেল অ্যাসেম্বলির বার্ষিক বৈঠকে যোগ দিচ্ছেন। বৈঠকটি শুক্রবার শেষ হয়েছে।

পশ্চিম গোলার্ধে অভিবাসনের বিষয়ে জটিল প্রশ্ন নিয়ে ওএএসের মন্ত্রীদের আলোচনায় যোগদানের অল্প আগে, ব্লিঙ্কেন সংবাদদাতাদের বলেন, নতুন এই মানবিক এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহায়তার পরিমাণ হবে ২৪ কোটি ডলারের মতো। তিনি বলেন, এই অর্থ ‘আমাদের গোটা গোলার্ধ্বজুড়ে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের স্বাস্থ্য পরিষেবা, আশ্রয়, শিক্ষা এবং আইনি সহযোগিতাসহ সব রকমের প্রয়োজনীয়তা মেটাবে’। ব্লিঙ্কেন বলেন, ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বিশ্বজুড়ে আরো অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, এই সংখ্যা ১০ কোটিরও বেশি। আর আমাদের নিজেদের গোলার্ধই গভীর, ব্যাপক, নতুন কিছু উপায়ের মধ্য দিয়ে যাচ্ছে।

মানুষের অভিবাসন প্রত্যাশা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের জন্য একটা বড় রকমের সমস্যা যখন তাঁর রিপাবলিকান প্রতিপক্ষরা প্রায়শই দাবি করছেন যে বেআইনি সীমান্ত পারাপারের মুখে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তকে অরক্ষিত রেখেছেন। ওএএসের সাধারণ পরিষদে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর ৫২তম এই অধিবেশনের স্বাগতিক দেশ হচ্ছে পেরু। সে দেশের সীমান্তের মধ্যেই আনুমানিক ১২ লাখ ভেনেজুয়েলার মানুষ আশ্রয় নিয়েছে।

এই বৈঠকে ভিডিওর মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার সামরিক আক্রমণের মুখে দুর্দশাগ্রস্ত তাঁর দেশকে সাহায্য করতে এই সংগঠনের প্রতি জোরালো আবেদন রাখেন।

শেয়ার করুন