২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


সংসদীয় প্রতিনিধিদলের পেশাজীবীদের সাথে মতবিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
সংসদীয় প্রতিনিধিদলের পেশাজীবীদের সাথে মতবিনিময় সংসদীয় প্রতিনিধিদলের সাথে পেশাজীবী নেতৃবৃন্দ


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল গত ২১ মে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকার বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে এবং ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের দু’দেশের সম্পর্ক গভীর করার প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও সহযোগিতাকে আরো এগিয়ে নিতে পেশাজীবীরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

ফারুক খান এ ধরনের সভা নিয়মিত করার ওপর জোর দেন এবং দেশের আরও উন্নয়নের জন্য বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের পরামর্শও চান। চার সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের অন্য সদস্য নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজি নাবিল আহমেদ বৈঠকে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরো সম্প্রসারণের জন্য দূতাবাসের বিভিন্ন পদপে সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন