২৮ জুন ২০২৬, রবিবার, ১০:২৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


জর্জিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০২-২০২৪
জর্জিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন মিন্টু রহমান


যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সিনেটর শেখ রহমানের ভগ্নিপতি ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন। আটলান্টার নর্থসাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি শনিবার ভোরে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি.. রাজিউন)।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগে ওই হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর ৭২ বছর বয়সী মিন্টু রহমান আর সুস্থ হয়ে উঠতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা রহমান (জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি) এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

শনিবার দুপুরে আটলান্টার মুসলিম সেন্টারে জানাজার পর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

নরসিংদী জেলার কবি ও ষাটের দশকে কৃষক সমিতির নেতা গোলাম রহমানের ছেলে মিন্টু রহমান যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসতি গড়লেও সাংগঠনিক দক্ষতা ও নীতিবাদ মানুষ হিসেবে পুরো উত্তর আমেরিকাতেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন