২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২২
বাম ঐক্যের নতুন সমন্বয়ক  আবুল কালাম আজাদ


 বাম ঐক্যের নতুন সমন্বয়ক হয়েছেন   আবুল কালাম আজাদ। গতকাল ২৯ জুন ২০২২ বুধবার গণতান্ত্রিক বাম ঐক্য’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা এ সিদ্বান্ত নেয়স হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক  হারুন চৌধুরী,  সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গনতান্ত্রিক দল (PDP) এর মহাসচিব হারুন আল রশীদ খান।


এ সময় নেতৃবৃন্দ গণতান্ত্রিক বাম ঐক্য’র ধারাবাহিক সমন্বয়ক পরিবর্তন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP)’র আহ্বায়ক আবুল কালাম আজাদকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১লা জুলাই ২০২২ থেকে তিনি দায়িত্ব পালন করবেন।


অতীতে জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক বাম ঐক্য যেভাবে রাজপথে ছিল ও বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করে জোটের সমন্বয়ক কমরেড সামছুল আলম সভা শেষ করেন।

শেয়ার করুন